AMAR BANGLA NEWS

গয়েশপুর অঞ্চলে একসময় তৃণমূলের ত্রাস প্রাক্তন টাউন সভাপতি মিন্টু দে কে তৃণমূলের যুব অফিসের বসে থাকতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠল সাধারন মানুষ ও বিজেপি কর্মীরা

গয়েশপুর অঞ্চলে একসময় তৃণমূলের ত্রাস প্রাক্তন টাউন সভাপতি মিন্টু দে কে তৃণমূলের যুব অফিসের বসে থাকতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠল...

গয়েশপুর অঞ্চলে একসময় তৃণমূলের ত্রাস প্রাক্তন টাউন সভাপতি মিন্টু দে কে তৃণমূলের যুব অফিসের বসে থাকতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠল সাধারন মানুষ ও বিজেপি কর্মীরা। তাকে ঘিরে ধরে মানুষ বিক্ষোভ দেখায়। চর থাপ্পড় মারা হয়। মারধর করে গেঞ্জি খুলে নেয়। শুরু হয় ডিম থেরাপি। এই মিন্টু দের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মানুষকে ভয় দেখানো, মারধোর করা , সরকারি জমি বিক্রি করে লোক বসানো । গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণদের ভাই মিন্টু। এছাড়াও তৃণমূলের নেপাল বলে একজনকেও সাধারণ মানুষ মারধর করে । সে কোন রকমে পালিয়ে বাঁচে সেখান থেকে। অন্যদিকে গতকাল রাতে প্রাক্তন কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ডের টুম্পাদের বাড়িতে চড়াও এলাকার লোকজন। পম্পার অভিযোগ প্রায় ৫০ ৬০ জন লোক এসে বাড়ি ঘেরাও করে ভাঙচুর করে বাড়ির জানলার কাজ বাইরে থাকা মোটর বাইক ভাঙচুর করা হয়। সিসিটিভি ছিল সিসিটিভি ও ভাঙচুর করেছে। পরে খবর পেয়ে পুলিশ আসে। বিক্ষোভকারীদের হটিয়ে দেয়