অর্জুন সিং এর তত্ত্বাবধানে বন্ধ মিল খুলে দেওয়াতে খুশির হাওয়া, করা হলো মিষ্টি মুখ
গত ২৬.১২.২০২৫ তারিখ থেকে ব্যারাকপুরের অ্যালায়েন্স জুট মিলস (লিজ) বন্ধ হয়ে যায়। প্রায় ২০০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে।মঙ্গলবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং-এর নেতৃত্বে এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ এবং কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার শ্রী আশিস সরকার এবং শ্রম কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা এই আলোচনায় উপস্থিত ছিলেন। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আজ অর্থাৎ ১৭.০৬.২০২৬ তারিখ থেকে মিলে পুনরায় কাজ চালু হবে। প্রায় দীর্ঘ ছয় মাস পর মিলটি পূনরায় খুলেছে এবং এর ফলে কয়েক হাজার শ্রমিকের কাজ ফিরে পাবার মধ্য দিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা খুশির বার্তা বয়ে এসেছে।এদিন এর এই আলোচনায় সরকারের পক্ষ থেকে মাননীয় শ্রমমন্ত্রী একটি সৌহার্দ্যপূর্ণ শিল্প পরিবেশ বজায় রাখার উপর জোর দেন, যেখানে শ্রমিকদের কল্যাণের সাথে শিল্পও উন্নতির পথে এগিয়ে চলতে পারে।
মিল খোলাতে বেজায় খুশি এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য অর্জুন সিং কথা দিয়েছিলেন বিজেপি সরকার আসলেই প্রথমে এই বন্ধ মিলগুলো খোলা হবে তার কথা অনুযায়ী আজ থেকে শুরু হয়ে গেল বন্ধ মিল খোলার কাজ খুশিতে মিলকর্মীরা, মিষ্টিমুখ করলেন।