জলপাইগুড়ির একটি নামী কলেজের ছাত্র সংসদের ঘর থেকে উদ্ধার হলো থরে থরে সাজানো বিলাতি মদের বোতল, আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের পোশাক। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বরে। শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে ইউনিয়ন রুমের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে।আনন্দ চন্দ্র কলেজের বন্ধ থাকা স্টুডেন্ট ইউনিয়ন রুমের তালা ভাঙেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সদস্যরা। দরজা খুলতেই ভেতরে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য। রুমের ভেতর থেকে একের পর এক বিলাতি মদের খালি ও ভরতি বোতল এবং মহিলাদের অন্তর্বাস উদ্ধার হয়। এবিভিপি-র দাবি, সাধারণ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে তৃণমূলের ছাত্র সংগঠন এই ইউনিয়ন রুমটিকে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজের আখড়া বানিয়ে রেখেছিল।এই ঘটনা প্রকাশ্যে আসতেই কলেজের নিরাপত্তা এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাইট,
পার্থ বর্মন, অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা