তৃনমুল এতো অপরাধ করেছে,যে সেই অপরাধিদের জন্য নতুন জেল বানাচ্ছি’,নীলগঞ্জে জুট রিসার্চ সেন্টারে এক অনুষ্ঠানে জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলিপ ঘোষ
বারাকপুর সাহেব বাগান এর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট এর দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে আসেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ বলেন তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার তো সবে শুরু, সিরিজ চলবে।জেলে জায়গা থাকবে না।নতুন জেল বানাচ্ছি আমরা।যে ভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, তারজন্য অভিযান আরো চলবে। সাড়া রাজ্য জুড়ে এরকম অনেক পাওয়া যাবে।এতদিন লোক অভিযোগ দায়ের করতে পারতো না, এখন সাহস পেয়েছেন বলতে শুরু করেছে।আজ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তার নতুন করে ফাইল খোলা হবে।তার পর গ্রেফতার করা হবে।সব অস্ত্র উদ্ধার হবে আর সবাই জেলে যাবে।