ঝড়ে বরানগর মঠ সংলগ্ন বাড়ির উপর ভেঙে পড়ল গাছ! ক্ষতিগ্রস্ত বাড়ির একটি অংশ। উদ্ধারে পুরসভা-দমকল।
পল্লব হাজরা, বরানগর: প্রবল ঝড়ে মুহূর্তে বদলে গেছে বরানগরের একাধিক একালা। শুক্রবার দুপুরে ঝড়ের তান্ডবে বরানগর ৩৩নং ওয়ার্ড বরানগর মঠ সংলগ্ন বাড়ির উপর ভেঙে পড়ল গাছ। গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একটি অংশ। গাছের তলায় চাপা পড়ে যায় একটি মোটর বাইক। তবে হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক তাপস ধর অভিযোগ করেন প্রতিবেশীকে দীর্ঘদিন ধরে গাছ কাটার বিষয়ে জানান হয়েছিল তবে কাজ হয়নি। আজ এক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। এলাকার বিধায়কের তৎপরতায় ছুটে আসে উদ্ধারকারী দল। বাড়ির একতলার বাসিন্দা সীমা মিত্র বলেন বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বাড়িতে এক প্রতিবন্ধী যুবক। ঘটনার সময় কোথা থেকে বাড়ির বাড়িতে বেরিয়ে আসবো তা বুঝে উঠতে পারছিলাম না।