তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই তাদের স্থায়ী সদর কার্যালয় এ/ পি ক্যানল সাউথ রোড, মেট্রোপলিটন সি এইচ এম লিমিটেড, কলকাতা – ৭০০১০৫, স্থিত তৃণমূল ভবন কে খালি করার আল্টিমেটাম দিয়ে দিলেন বাড়ি মালিক এবং মডার্ন ডেকোরেটরের মালিক মনোতোষ সাহা উরফে মন্টু সাহা। আগামী দুমাসের মধ্যে তৃণমূল ভবন ছাড়তে হবে বলে সর্বোচ্চ নেতৃত্ব কে নোটিশ দিয়ে জানিয়ে দিলেন তিনি। পালা বদলের পর একেরপর যেন ঘাসফুল শিবিরের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সল্ট লেকের স্টেডিয়ামের গেটে বিশ্ব বাংলা গেট গুড়িয়ে দেওয়া থেকে নিয়ে 57 নম্বর ওয়ার্ডে দলীয় দফতর কে দখলমুক্ত করা। সব ক্ষেত্রেই তৃণমূল এখন রাজনীতিক দিওয়ালিয়া পর্যায়ে। প্রসঙ্গত 2022 সালে তাপসিয়ার দলের পূরতান সদর দফতর থেকে সরিয়ে মেট্রোপলিটন বাইপাসে সংলগ্ন ক্যানাল ইস্ট রোডের এই ঠিকানায় স্থান্ত্রিত হয়ে চলে আসে। প্রথমে বাড়ির মালিক মনোতোষ সাহা বা মন্টু সাহা সঙ্গে চুক্তি করে দুবছরের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেই চুক্তি বৃদ্ধি করে আরও 2 বছর করা হয়। এবার সেই চুক্তি শেষ করে তৃণমূল নেতৃত্ব কে এই বাড়ি ছাড়তে বলেছেন বাড়ির মালিক মন্টু সাহা। তার দাবি আগামী দুমাসের মধ্যে তার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানিয়েছেন যে তৃণমূলের পক্ষ থেকে আগামী দুমাসের মধ্যে তৃণমূল ভবন ছেড়ে দেওয়ার মৌখিক আশ্বাস তৃণমূল নেতৃত্বের কাছে পাওয়া গেছে। তবে তার অভিযোগ যে গত 4 তারিখে ভোটের ফলাফল ঘোষণা পর থেকেই তার বাড়িতে হামলা করার চেষ্টা চলছিল। ফলে তিনি চান না যে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হোক। তাই তিনি তৃণমূলের কে আল্টিমেটাম দিয়ে আগামী দু মাসের মধ্যে সম্পূর্ণ ভাবে তৃণমূল ভবন কে ফাঁকা করার জন্য বলেছেন বলে তিনি জানিয়েছেন। তবে তার এটা ও দাবি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সময় বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানান বাড়ির মালিক মনোতোষ সাহা বা মন্টু সাহা। প্রসঙ্গত এই বিষয়ে কুণাল ঘোষ কে জিগেশ করা হলে তিনি বলেন যে এই তৃণমূল ভবন স্থায়ী ভাবে ভাড়ায় নেওয়া হয়েছিল। এবার যদি বাড়ির মালিক ফিরত নিয়ে চাইলে নেবেন। এই বিষয়ে দলের সঙ্গে অভ্যন্তরীণ হয় তো কথা হয়েছে বলে জানান বেলেঘাটা বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ। জানা গেছে যে তপসিয়া রোডের পুরাতন সদর কার্যালয়ের কাজ শেষের দিকে। পরিস্থিতি দেখে তৃণমূল ভবন আবার নতুন করে তার পূরতন ভবনে ফিরে যেতে পারে বলে মত তৃণমূল নেতৃত্বের।
তৃণমূলে পার্টি অফিস সরিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া হলো বালির মালিক কে
তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই তাদের স্থায়ী সদর কার্যালয় এ/ পি ক্যানল সাউথ রোড, মেট্রোপলিটন সি এইচ এম লিমিটেড, কলকাতা – ৭০০১০৫,...