AMAR BANGLA NEWS

প্রচুর পরিমাণে তাজা বো*মা উদ্ধার বীরভূমে

প্রচুর পরিমাণে তাজা বো*মা উদ্ধার বীরভূমে। বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।...

প্রচুর পরিমাণে তাজা বো*মা উদ্ধার বীরভূমে। বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকাল নাগাদ কোট গ্রামের চাঁদের মাঠ পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে এলাকা ঘিরে ফেলে। মাঠের মধ্যে বাঁশঝাড়ের পাশ থেকে আনুমানিক ৩১ পিস তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলটিকে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই বোম স্কোয়ারকে খবর দেওয়া হয়েছে বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য। পাশাপাশি নির্বাচনের পর এত বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ায় কোট গ্রামের বাসিন্দাদের মধ্যে। তবে কে বা কারা,কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে বোমা মজুদ রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।