কামারহাটি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং বেলঘড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে আবারো অভিযোগ উঠল কামারহাটি পৌরসভার অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ডের রাধা কমলা অ্যাপার্টমেন্ট ৪৮ নম্বর ফিল্ডার রোড পাওয়ার হাউসের মোড়ে এই আবাসন টি তৈরি করেন তৃণমূল কংগ্রেসের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেলঘড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহা এই আবাসন টি জি প্লাস ফোর গ্রাউন্ড ফ্লোর এবং ফাস্ট ফ্লোর কমার্শিয়াল বাদবাকি মোট ২২ টা ফ্ল্যাট আছে তার মধ্যে দশটা ফ্ল্যাট ল্যান্ড লর্ডের এই আবাসনটি যখন তৈরি হয় সেই আবাসন তৈরির সময় যারা ফ্ল্যাট কিনতে আসেন তাদেরকে যে কথা বলা হয়েছিল সেই কথা অনুযায়ী প্রোমোটার বিশ্বজিৎ সাহা কোন কাজই করেননি এবং জমির মালিকদের যে ফ্ল্যাট দেওয়া কথা এবং তাদেরকে চুক্তি অনুযায়ী যা প্রাপ্য সেই প্রাপ্য তারা পায়নি তারা এখনো পজিশন লেটার পায়নি যার জন্য মিউটেশন করতে পারছে না এবং যারা ফ্ল্যাট কিনে এসেছে, তারা এখন ভয়ের মধ্যে কাটাচ্ছে কারণ ফ্ল্যাটটি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে ফাস্ট ফ্লোরে ফাঁকা সেখানে সিঁড়ি দিয়ে লোক উঠে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এবং যে রাস্তা পৌরসভার জল এবং সিকিউরিটির জন্য গেট কোন কিছুই করে দেয়নি এবং যে মেনটেনেন্স চার্জ দেওয়ার কথা সেই চার্য দিচ্ছে না এর পাশাপাশি ফ্ল্যাট ওনারদের আরও অভিযোগ জিওর টাওয়ার বসানো হয়েছে সেই টাওয়ার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমাদেরকে বিস্তারিত ভাবে জানানো হয়নি। ফ্যাট ওনারা বারবার করে প্রোমোটারকে খবর দিয়েছে ডেকেছে কিন্তু সে আসছে না। এতদিন সরকারে থাকার প্রভাবশালী বলে এই আবাসনের মানুষের মুখ খুলতে ভয় পেয়েছে সরকারের পরিবর্তন হয়েছে তাই তারা এখন অভিযোগ জানাচ্ছে মুখ খুলছেন এবং তারা আবাসিকদের পক্ষ থেকে বিস্তারিতভাবে লিখিত আকারে বেলঘড়িয়া থানা এবং কামারহাটি পৌরসভায় তারা জানায়। তাদের একটাই দাবি তারা যাতে সুস্থভাবে আবাসনে থাকতে পারে এবং প্রোমোটার যা যা কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী কাজ শেষ করে দেওয়ার এবং এখানে আবাসিকদের নিয়ে কমিটি গঠন করে এর মেন্টেনেন্স ব্যবস্থা করা এতদিন ধরে প্রোমোটার কোন মেনটেনেন্স এর পয়সা দেয়নি। তারা নিজেদের খরচায় বিভিন্ন কাজ তারা করেছে আর করছে, পিছনের দিকে ফাঁকা গেট নেই সামনে ফাঁকা, পিছন দিক দিয়ে মানুষ ঢুকে যাচ্ছে এবং তার ফলে অসামাজিক কাজ ঘটছে। এগুলোকে বন্ধ করা এবং তারা যাতে এই আবাসনের সুস্থ ভাবে থাকতে পারে তার ব্যবস্থা করা। এখন দেখার এই বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল তারই দলের কর্মী অভিযোগ করেছিল ইলেকট্রিকশিয়ান অভিযোগ করেছিল এবার উঠল বিশেষ সাহারা তৈরি আবাসনের আবাসিক দের পক্ষ থেকে অভিযোগ। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে
আবারো কাঠগড়ায় কামারহাটি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহা
কামারহাটি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং বেলঘড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে আবারো অভিযোগ উঠল...