ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি অতি সেনসিটিভ বিধানসভা হলো পানিহাটি বিধানসভা যেখানে তৃণমূল প্রার্থী বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ সিপিআইএমের প্রার্থী অভয়ার বিচারের দাবিতে যে দিনের পর দিন রাতের পর রাত আন্দোলনের পথ বেছে নিয়েছিল সেই কলতান দাশগুপ্ত। এবং বিজেপির প্রার্থী সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যার নাম এই মুহূর্তে প্রত্যেকেই এক নামে জানে সেই আরজিকর ঘটনার অভয়ার মা রত্না দেবনাথ। পানিহাটির ভোট এ বছর ত্রিমুখী লড়াই তৃণমূল বিজেপি সিপিএম। আজ রবিবাসরীয় প্রচার প্রত্যেকেই তাদের প্রচারে এককদম হলেও এগিয়ে রয়েছে যদিও বা ফল বোঝা যাবে 4ঠা মেয়ে। তৃণমূল তাদের লক্ষ্মীর ভান্ডার যুব সাথী এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখেই প্রচারে নেমেছেন পাশাপাশি সিপিআইএমের প্রচারে মূল স্লোগান শাসকদলের দুর্নীতি এবং বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এর প্রচার নারী সুরক্ষা তিনি রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বলছেন। এদিন সকালে অভয়ার মা প্রচারে বেরোলে দেখা যায় বাড়ির মহিলাদের ব্যাপক সারা। মহিলারা রত্না দেবনাথ এর সঙ্গে কথা বলতে বলতে চোখের জল মুছছেন। পাশাপাশি যারা আবাসনের বহু তলে থাকেন তারাও পর্যন্ত উপর থেকে হাত দেখাচ্ছে এক কথায় বলা যায় পানিহাটির বুকে অভয়ার মা তৃণমূলের এক প্রকার কাটা হয়ে দাঁড়িয়েছেন। প্রচারে বেরিয়ে তিনি বলেন আমার মেয়ের বিচার আমি একা চাইছি না, সমগ্র পশ্চিমবঙ্গ বাসী চাইছে। এবং প্রত্যেকেই বলছেন আগে মেয়ের ন্যায় বিচার আনো। ওনার মূল লড়াই নারী সুরক্ষা নারীর সম্মান এবং স্থানীয় সমস্যা। এবং তিনি বলেন মুখ্যমন্ত্রীকে জবাব পানিহাটি বাসী দেবে আমি কিছু বলবো না।
পানিহাটি বিধানসভায় তৃণমূল সিপিএমের পথের কাঁটা বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ
ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি অতি সেনসিটিভ বিধানসভা হলো পানিহাটি বিধানসভা যেখানে তৃণমূল প্রার্থী বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ...