AMAR BANGLA NEWS

অসতর্কভাবে রেললাইনের উপরে বসে থাকা ম*দ্য*প যুবককে ট্রেনের ধা*ক্কা, ঘটনাস্থলে মৃ*ত্যু যুবকের

অসতর্কভাবে রেললাইনের উপরে বসে থাকা ম*দ্য*প যুবককে ট্রেনের ধা*ক্কা, ঘটনাস্থলে মৃ*ত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার...

অসতর্কভাবে রেললাইনের উপরে বসে থাকা ম*দ্য*প যুবককে ট্রেনের ধা*ক্কা, ঘটনাস্থলে মৃ*ত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার দেবগড় এলাকায়। মৃত যুবক বছর ২৬ সুরজিৎ মুখার্জী স্থানীয় বঙ্গরূপা ক্লাব এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি সোমবার সকালে মদ্যপ অবস্থায় দেবগড় রেল লাইনের ওপর বসেছিল সুরজিৎ। সে সময় রানাঘাটের দিক থেকে বনগাঁ স্টেশনের দিকে আসা একটি ট্রেন ধাক্কা মারে থাকে তাকে। ঘটনাস্থলেই ছিন্ন ভিন্ন হয়ে যায় সুরজিৎ এর দে*হ। এলাকাবাসীদের দাবি বারংবার সতর্ক করা সত্ত্বেও অসচেতন ভাবেই রেললাইনের ওপর পড়েছিল ওই যুবক। ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে পরিবারে। মৃত যুবকের বৃদ্ধা মায়ের দাবি ছেলে কলকাতায় হোটেলের রান্নার কাজ করতো। সোমবার ছুটি থাকায় বাড়িতে এসে অতিরিক্ত মদ্যপান করে ফেলে। ঘটনার পর মৃত সুরজিৎ এর দেহ উদ্ধার করে বনগাঁ জিআরপি থানার পুলিশ। মৃ*তদেহ ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।