নদীয়ার করিমপুরে নিম্নমানের খাবার দেয়াই আইসিডিএস কর্মী ও সহায়িকাকে তালা মেরে বি*ক্ষো*ভ গ্রামবাসীর
নদীয়ার করিমপুর১ নম্বর ব্লকের অধীন তকিপুর জিএসএফ প্রাইমারি স্কুলে ৫৮ নম্বর আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ও গ্রামবাসীরা। অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ যে ওই আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল, চালে পোকা ও পচা সবজি ও পচা ডিম দেওয়া হচ্ছিল বাচ্চাদের তাই আজ ওই সেন্টারের সহায়িকা ও কর্মীকে আইসিডিএস সেন্টার এর মধ্যে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবক গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে হোগলবাড়িয়া থানার পুলিশ যায় পুলিশ আশ্বস্ত করেন অভিভাবক ও গ্রামবাসীকে তারপরে তালা খুলে মুক্ত করা হয় ওই সেন্টারের কর্মী ও সহায়িকা কে। ওই আইসিডিএস এর সেন্টার এর কর্মী নিরুপমা মন্ডল ও সহায়িকা প্রতিমা বিশ্বাস তারা কেই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। অভিভাবকদের আরো অভিযোগ যে ওই সেন্টারের সহায়িকা প্রতিমা মন্ডল নিজে রান্না করেন না তিনি পাড়ারই একজনকে রান্না করতে দেন তার বিনিময়ে তাকে কিছু পয়সা দেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ তিনি যখন সহায়িকা হিসেবেই চাকরি করছেন তিনি কেন অন্যজনকে রান্না করতে দেন এতে কি রান্নার মান উন্নত হয়, এই ঘটনায় ওই গ্রামে চাঞ্চল্য দেখা দিয়েছে।