AMAR BANGLA NEWS

শিবনিবাস মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী।

শিবনিবাস মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী।   নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ...

শিবনিবাস মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী।

 

নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । কৃষ্ণগঞ্জ ৮৮ নম্বর বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুকান্ত বিশ্বাস তার দলের কর্মীদের নিয়ে শিবনিবাসের শিব মন্দিরে পুজো দিলেন । এছাড়াও রাম সীতা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন । নির্বাচনী প্রচার শুরু হতেই মন্দির প্রাঙ্গনে কর্মী ও সমর্থকদের ভীড় জমতে থাকে । সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল মহিলা বিগ্রেড । মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরের যে সমস্ত ভিক্ষুকরা ছিলেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ চাইলেন ভোটের বৈতরণী পার হবার জন্য । সকলে ই যুবক সুকান্ত কে পেয়ে আদর করলেন আশীর্বাদ করলেন । যেহেতু কৃষ্ণগঞ্জ বিধানসভায় বিজেপির শক্ত পোক্ত ঘাঁটি । এই বিধানসভায় এবার তরুণ তুর্কি সুকান্ত বিশ্বাসকে বিজেপি প্রার্থী করায় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । পুজো দেওয়ার পর শিবনিবাস গ্রামে তিনি ট্যাবলো বাজনা সহ বাদ্যযন্ত্র নিয়ে প্রচারে নামলেন ।