কামারহাটি পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে ডিডি মন্ডল ঘাট রোডে আদ্যাপীঠ মন্দিরের সামনে দীর্ঘ ৪০ বছরের উপর হকারি করে পরিবার পরিচালনা করতেন আচমকায় ৬ মাস আগে ড্রেন পরিস্কার করবার নাম করে কামারহাটি পৌরসভা এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর উদ্যোগে সেই দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়। সেই দোকানগুলোকে সরিয়ে দেওয়ার সময় হকারদের কে বলা হয় যে ডেন পরিষ্কার হয়ে যাওয়ার পরে পুনরায় আপনারা আপনাদের জায়গাতে দোকান পাতে পারবেন এবং আপনারা হকারি করে আপনাদের পরিবার-পরিজন পরিচালনা করতে পারবেন পুনরায় কিন্তু ছ মাস হয়ে গেল কামারহাটি পৌরসভার পক্ষ থেকে কোনরকম ভাবেই তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না এবং বসতে যাওয়ার সময় পুলিশের পক্ষ থেকে এবং আদ্যাপীঠ মন্দিরের পক্ষ থেকে সেখানে বাধা দেওয়া হচ্ছে এই ফুটপাত হকারদেরকে বসতে দেয়া হচ্ছে না ফুটপাত হকারেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কামারহাটি পৌরসভার পৌর প্রধান কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র এবং এলাকার কাউন্সিলর এর সাথে যোগাযোগ করেও তারা তাদের জায়গায় পুনরায় বসার সুযোগ পাচ্ছে না। এই অবস্থায় আজ যখন পিসি ব্যানার্জি রোডের সামনে দেয়াল লেখা হচ্ছে মানষ মুখার্জি সেই দেয়াল লেখার জায়গায় আসেন কর্মীদেরকে উৎসাহিত করতে এবং তার সাথে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র জগতের শিল্পী এবং বামফ্রন্ট সরকারের মন্ত্রী ও সাংসদ ও শ্যামল চক্রবর্তীর মেয়ে উষশী চক্রবর্তী তাদের সামনেই হকাররা এসে মানষ মুখার্জির হাতে চিঠি তুলে দেন এবং তার কাছে আবেদন করে তারা যাতে পুনরায় আবার সেই জায়গায় বসতে পারে তাই সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য মানষ মুখার্জি তাদেরকে আশ্বস্ত করেন এবং আইনি পথে যাওয়ার পরামর্শ দেন এবং তাদেরকে আগামীকাল দেখা করার জন্য বলেন এবং আইনের সব রকম সহযোগিতা করবেন বলে মানষ মুখার্জি জানান ফুটপাত হকাররা জানান যে মানষ মুখার্জির সাথে কথা বলে অনেকটাই আশ্বস্ত হতে পেরেছেন এবং ভরসা পেয়েছেন তারা আগামীকাল মানষ মুখার্জির সাথে দেখা করবেন তার কাছ থেকে সমস্ত রকম পরামর্শ নিয়ে সে যেইভাবে বলবেন আইনের পথে যেতে যে আইনজীবী ব্যবস্থা করে দেবেন সেই আইনজীবীর সাথে কথা বলে তারা আইনের পথে যেতে বাধ্য হবেন এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন মদন মিত্র তার কাছে বারবার যাওয়ার পরেও সে তাদেরকে বলেছেন যে ইফতার পার্টির পরে তাদের সাথে কথা বলবেন কিন্তু তারা মদন মিত্রের এই কথার প্রতি আশ্বস্ত হতে পারছেন না তারা মদন মিত্রের উপর ভরসা রাখতে পারছেন না এখন দেখার এই হকারদের আগামী দিনের কি সত্যি বসার ব্যবস্থা হবে লাখ টাকার প্রশ্ন এখন এটাই
ড্রেন পরিস্কারের নাম করে হকারদের সরিয়ে দেওয়া হয় কামারহাটিতে পরবর্তীতে তাদেরকে আর সেখানে দোকান বসাতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না
কামারহাটি পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে ডিডি মন্ডল ঘাট রোডে আদ্যাপীঠ মন্দিরের সামনে দীর্ঘ ৪০ বছরের উপর হকারি করে পরিবার...