পলাশীপাড়ায় তৃণমূল বি*দ্রোহ ‘ভূমিপুত্র চাই’ স্লোগানে অ*বরোধ, ২৩ অফিস তালাবন্ধী
নদীয়া, ১৯ মার্চ : তৃণমূল কংগ্রেসের ২০২৬ বিধানসভা প্রার্থী তালিকায় নদীয়ার পলাশীপাড়া থেকে প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্যকে বাদ দিয়ে রুকবানুর রহমানকে টিকিট দেওয়ায় স্থানীয় কর্মীরা বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তালিকা প্রকাশের পর রাজ্যব্যাপী অসন্তোষ ছড়ালেও, পলাশীপাড়ায় চিত্র চরম।সকাল থেকে অন্তর্গত ২৩টি দলীয় অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ শুরু। বিকেলে বাসস্ট্যান্ডসহ নানা জায়গায় টায়ার জ্বালিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রায় ১০০০ কর্মী সমর্থক কয়েক ঘন্টা ধরে অবরোধে সামিল হল। দাবি স্পষ্ট—বহিরাগত রুকবানুর প্রত্যাহার না হলে আন্দোলন অব্যাহত, নির্বাচনে তৃণমূলের জয় সম্ভব নয়।চাকরি চুরি ও দুর্নীতির অভিযোগে জেল খাটা মানিক ভট্টাচার্যকে বাদ দিয়ে বহিয়াগত রূকবানুর রহমানকে আমরা মানবো না। স্থানীয় মুসলিম কর্মী আব্দুল খালেক বলেন, “মানিক ভট্টাচার্য কর্মকাণ্ড আমরা সবাই জানি, তাঁকে বাদ দিয়ে বহিয়াগত প্রার্থীর পরিবর্তে ভূমিপুত্র অনুপ রায়কে চাই। ভূমি পুত্র না হলে আমরা সবাই মিলে লড়াই চালিয়ে যাব।” এমন প্রতিক্রিয়া রাজ্যের অন্যান্য আসনেও দেখা যাচ্ছে।