AMAR BANGLA NEWS

শুরু হতে চলেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী বারুণী মহামেলা

আর মাত্র সাত দিন পরেই শুরু হতে চলেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী বারুণী মহামেলা ২০২৬। প্রতি বছর বারুণী মহামেলার পুণ্যস্নান উপলক্ষে...

আর মাত্র সাত দিন পরেই শুরু হতে চলেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী বারুণী মহামেলা ২০২৬। প্রতি বছর বারুণী মহামেলার পুণ্যস্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান ঠাকুরনগরে। কামনা সাগরে পবিত্র স্নান সেরে মন্দিরে পূজো দিতেই ভক্তদের এই সমাগম। আগামী ১৭ তারিখ সেই পুণ্যস্নানের দিন।

মেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ ঠাকুরবাড়ি পরিদর্শনে আসেন বনগাঁ পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি শান্তনু চৌধুরী, এসডিপিও অভিষেক যাদব, গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্ত এবং ডি এস ডি আই বি দেব কুমার রায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তারা পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মেলা কমিটির সদস্যদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অ্যাডিশনাল এসপি শান্তনু চৌধুরী জানান, ভিড় সামলাতে এবং নিরাপত্তা আরও জোরদার করতে এবারের মেলায় ওয়াচ টাওয়ারসহ একাধিক বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবারও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে প্রশাসন ও মেলা কমিটি জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে, যাতে ভক্তরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পুণ্যস্নান ও পূজা সম্পন্ন করতে