AMAR BANGLA NEWS

সোদপুর কালিতলায় এটিএম লুঠের চেষ্টা দু*ষ্কৃ*তীদের

সোদপুর কালিতলায় এটিএম লুঠের চেষ্টা দু*ষ্কৃ*তীদের,হাতেনাতে ধরল এলাকাবাসী,পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মারধোর বাসিন্দাদের,এলাকায় উত্তেজনা সোদপুর কালিতলা এলাকায় তিনজন দুষ্কৃতী...

সোদপুর কালিতলায় এটিএম লুঠের চেষ্টা দু*ষ্কৃ*তীদের,হাতেনাতে ধরল এলাকাবাসী,পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মারধোর বাসিন্দাদের,এলাকায় উত্তেজনা

সোদপুর কালিতলা এলাকায় তিনজন দুষ্কৃতী বাইকে করে আসে।।তারপর এলাকার একটি সরকারি ব্যাংকের এটিএমে তারা ঢোকে।।এটিএম এর লকার ভেঙে ভেতর থেকে টাকা লুট করার চেষ্টা করে।।সেই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে ফেলে।।চিৎকার চেঁচামেচি করাতে অন্যান্য বাসিন্দারা ছুটে আসে।।এসে তিনজনের মধ্যে একজন দুস্কৃতিকে ধরে ফেলে।।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ।।ঘোলা থানার পুলিশের হাত থেকে দুষ্কৃতীকে ছিনিয়ে ব্যাপক গণপ্রহার এলাকার মানুষজনদের।।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।।জনরোষের মাঝখান থেকে দুষ্কৃতিকে গ্রেফতার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ।