AMAR BANGLA NEWS

ব্যারাকপুরে নিলগঞ্জে বিজেপি নেতা রবীন মালের বাড়ি হামলা

ব্যারাকপুরে নিলগঞ্জে বিজেপি নেতা রবীন মালের বাড়ি হামলা,অভিযোগ বিভাগ কার্য্যকর্তা সন্দিপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে,CCTV ইর ছবি ভাইরাল হতেই ভোটের আগে...

ব্যারাকপুরে নিলগঞ্জে বিজেপি নেতা রবীন মালের বাড়ি হামলা,অভিযোগ বিভাগ কার্য্যকর্তা সন্দিপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে,CCTV ইর ছবি ভাইরাল হতেই ভোটের আগে বিজেপির গোষ্ঠি কোদাল নিয়ে আসরে তৃনমুল,গোষ্ঠী কোন্দল নিয়ে মুখে কুলুপ বিজেপির উচ্চ নেতৃত্ব

 

ব্যারাকপুর নিলগঞ্জে বিজেপির নেতা নবীন মালের বাড়িতে হামলা চালালো বিজেপিরই অপর গোষ্ঠী। হামলায় রবীন মালের মেয়ে উচ্চ মাধ্যমিক ছাত্রী আতংকে ট্রমাটাইজ।আতংকিত গোটা পরিবার এবং ওই এলাকার বিজেপির নিচুতলার কর্মিরাও। অভিযোগ বিভাগ কার্য্যকর্তা সন্দিপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে।যদিও এই ব্যাপারে সন্দিপ ব্যানার্জি মুখ খুলতে নারাজ।মুখে কুলুপ এটেছে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ ও।সামনে ভোট আর তার আগেই বিজেপির প্রকাশ্যেই এই গোষ্ঠী কোন্দলে অস্বস্তিতে বিজেপির উচ্চ নেতৃত্ব।যদিও আক্রান্ত রবীন মাল মোহন পুর থানায় অভিযোগ দায়ের করেছেন।রবীন মালের অভিযোগ জেলা পার্টি অফিসে দলের থেকে পাঠানো কার্য্যকর্তাদের টাকা না পাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর প পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার স্কুটি টি ভাংচুর করে সন্দিপ ব্যানার্জি ঘনিষ্ঠরা।

তবে বিজেপির এই কোন্দলের রাজনৈতিক সুবিধা নিতে মাঠে তৃনমুল।ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তৃনমুল নেতা উত্তম দাস জানান বিজেপির অনেক টাকা।আর এই টাকার ভাগ নিয়েই ঝামেলা অনেক দিন আগে থেকেই। একজন দলের টাকা পেলে সেই টাকা মেরে দেয়।আরেক পক্ষ ঝামেলা করে।