২০২৪ সালে নৈহাটিতে উপ নির্বাচনের দিনে জগদ্দলে তৃনমুল নেতা খুনের ঘটনার পুলিশের তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট, ক্ষুব্ধ বিচারক তদন্তের দায়িত্ব দিলো NIA,ক্ষুব্ধ তৃনমুল
১৩ ই নভেম্বর ২০২৪ সালে তৃনমুল নেতা খুনের ঘটনার তদন্তের দায়িত্ব এবার NIA কে দিলো হাইকোর্ট। জগদ্দল থানের ৫০ মিটারের মধ্যে খুন হয়েছিলো তৃনমুল নেতা অশোক সাউ।এরপর জগদ্দল থানা তদন্ত শুরু করে। কিন্তু হাইকোর্ট এর বিচারপতি শুভ্রা ঘোষ পুলিশের তদন্তে খুশি না হওয়ায় মামলার ট্রায়াল থামিয়ে দিয়ে সড়াসড়ি NIA কে দায়িত্ব দেন।
তবে খুশি মৃত অশোক সাউয়ের পরিবার এবং স্থানিয় বাসিন্দারা।তবে এখনও নিরাপত্তা হীনতায় ভুগছেন অশোক সাউ এর পরিবার।
অশোক সাউ এর ভাইয়ের অভিযোগ পুলিশ কমিশনার কে জানিয়ে ও এখনও কোন নিরাপত্তা পাই নি।প্রতি মুহুর্তে নিরাপত্তা হীনতায় ভুগছি আমরা।
তবে NIA এর তদন্ত নিয়ে রাজনৈতিক জল ঘোলা শুরু।
প্রাক্তন সাংসাদ অর্জুন সিং জানান, অশোক সাউ এর পরিবার কে আমরা আইনি সাহায্যের দেওয়ার জন্য বলেছিলাম। পুলিশের তদন্তে অনেক ফাক থাকায় হাইকোর্ট NIA কে তদন্তের ভার দেয়।
তবে তৃনমুলের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের পালটা অভিযোগ NIA,CBI আত ED সবাই বিজেপির। তৃনমুল কে হেনস্থা করতেই NIA কে তদন্তের ভার দেওয়া হয়েছে।