AMAR BANGLA NEWS

পানিহাটির ঘোলা থানার বিপরীতে এক পান-বিড়ির দোকানে আ*গুন লাগে

পানিহাটির ঘোলা থানার বিপরীতে এক পান-বিড়ির দোকানে আ*গুন লাগে। পরবর্তীতে সেই আগুন দোকানের পাশে একটি পরিত্যাক্ত গোডাউনে আগুন ছড়ায়। আগুন...

পানিহাটির ঘোলা থানার বিপরীতে এক পান-বিড়ির দোকানে আ*গুন লাগে। পরবর্তীতে সেই আগুন দোকানের পাশে একটি পরিত্যাক্ত গোডাউনে আগুন ছড়ায়। আগুন লাগার ঘটনা থানায় খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের দু’টি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এই বিষয়ে পানিহাটি ফায়ার স্টেশনের আধিকারিক গৌরি গুপ্ত জানান,এটা একটা ছোট দোকান ছিল যেখানে পান-বিড়ি-মসলা বিক্রি হতো। সেখানেই আগুন লেগেছে। সেখান থেকে আগুনটা পাশে একটি ছোট অস্থায়ী গোডাউন ছিল,সেটা হচ্ছে টিনের ছাউনি ও কংক্রিটের ওয়াল ছিল সেখানেও আগুনটি ছড়ায়। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসি এসে আগুনটিকে কন্ট্রোলে করি। দু’টি ইঞ্জিন নিয়ে আসা হয়।

 

গৌরি গুপ্ত আরও বলেন, আপাতত আগুনটি নেভানো হয়েছে এরপর তদন্ত করে দেখা হবে কি কারণেই এই আগুনটি লেগেছিল। এই দোকানটিতে পান-বিড়ি-সিগারেট মসলা জাতীয় জিনিস স্টোর করা হতো এছাড়াও কিছু প্লাস্টিকের দ্রব্য পাওয়া গেছে।