হিঙ্গলগঞ্জ,
খসড়া তালিকায় নাম না থাকায় BLOকে হুমকির অভিযোগ শেখ শাহজাহানের অনুগামীর বিরুদ্ধে ।
হুমকির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই” আতঙ্কিত বিএলও’ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গোটা গ্রামবাসী। কেননা এই অনুপ্রবেশকারী সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামী।
গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকে এস আই আর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার ১৯০ নম্বর বুথের খাইরুল কারিগরের। এই খাইরুল কারিগর কে? সন্দেশখালীর দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত। এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় BLO এর অভিযোগ এই খাইরুল কারিগর আদতে একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী। প্রতিবেশীকে মা সাজিয়ে গত কয়েক বছর আগে অবৈধভাবে এ রাজ্যে প্রবেশ করে ভোটার কার্ড সহ যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। এখন সেই প্রতিবেশী যাকে মা সাজিয়েছিল তিনি এখন বেঁচে আছেন তবুও অনুপ্রবেশকারী খয়রুল কারিগর নিজের ভোটাধিকার বজায় রাখতে যাকে মা সাজিয়েছিলেন তাকে মৃত ঘোষণা খাইরুল কারিগরের নথিতে । পুরো বিষয়ে জানাজানি হতেই সেই মতো বি এল ও নির্বাচন কমিশনকে খাইরুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ জানানোর পর এই খাইরুলকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলও কে হুমকি দেন এই অনুপ্রবেশকারী খাইরুল কারিগর । এমনটাই অভিযোগ তোলেন বিএল ও থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা। সকলে চাইছেন এই খাইরুল কারিগরের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক এবং বাংলাদেশে ফিরে যাক তিনি। অভিযুক্তকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি পুরোটাই অস্বীকার করেছেন। গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।