ভারতের সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের নেতাদের বক্তব্য প্রসঙ্গে বিস্ফোরক বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কির্তনিয়া দিবা স্বপ্ন দেখছে, একটা রাখাল ঘুরিয়ে দিয়ে দেওয়া হলে এরা ঘর থেকে বেরোবে না এদের যোগ্যতম জবাব দেওয়া হবে ।
বুধবার সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের দিপু দাসের হত্যার প্রতিবাদে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিলের উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া জানিয়েছেন ইউনিসকে শিক্ষা দেবার জন্যে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি । আমরা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বাংলাদেশের সনাতন হিন্দুদের পাশে আছি সেই বার্তা দিতেই আমাদের এই কর্মসূচি।
পেট্রাপোলে বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পেট্রাপলের কর্মসূচির জন্য বাড়তি বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে হয়েছে।পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে।