AMAR BANGLA NEWS

সংস্কারের জন্য বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ওভারব্রিজ,আধিকারিকদের নিয়ে ব্রিজ পরিদর্শন চেয়ারম্যান গোপাল সাহার

সোদপুরের পর এবার সংস্কারের জন্য বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ওভারব্রিজ,আধিকারিকদের নিয়ে ব্রিজ পরিদর্শন চেয়ারম্যান গোপাল সাহার সোদপুরের পর সংস্কারের জন্য...

সোদপুরের পর এবার সংস্কারের জন্য বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ওভারব্রিজ,আধিকারিকদের নিয়ে ব্রিজ পরিদর্শন চেয়ারম্যান গোপাল সাহার

সোদপুরের পর সংস্কারের জন্য এবার বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ওভারব্রিজ।এই ওভারব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।।বিটি রোডের সাথে বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ে সহ যশোড় রোডকে একসাথে মিলিত করেছে এই ওভারব্রিজ।।প্রতিদিন বহু মানুষ ও যানবাহন এই ব্রিজ দিয়ে চলাফেরা করে।।ওভার ব্রিজের একদিকে রয়েছে পাঁচটি গার্ডার।।অন্যদিকে রয়েছে সাতটি গার্ডার।।রেল লাইনের ওপরের ওভারব্রিজের অংশের গার্ডারের পরিস্থিতি অত্যন্ত খারাপ।।যখন তখন ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা।।তাই তড়িঘড়ি কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা পি ডব্লিউ ডি,পুলিশ প্রশাসন ও রেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে বেলঘড়িয়া ওভারব্রিজ পরিদর্শন করলেন।।সংস্কারের কাজের জন্য প্রায় চার মাস বন্ধ থাকবে বেলঘড়িয়া ওভারব্রিজ।।আগামী ২৬ শে ডিসেম্বর কামারহাটি পৌরসভায় আলোচনা হওয়ার পরেই ব্রিজ বন্ধের দিনক্ষণ ঠিক হবে।।কিন্তু সুত্র মারফত জানা গিয়েছে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বন্ধ হতে চলেছে বেলঘড়িয়া ওভারব্রিজ