AMAR BANGLA NEWS

শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে তদন্তে বিধাননগর পুলিশ

শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে তদন্তে বিধাননগর পুলিশ। আজ সকালে বিধাননগর দক্ষিন থানার পুলিশের একটি দল রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে...

শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে তদন্তে বিধাননগর পুলিশ।
আজ সকালে বিধাননগর দক্ষিন থানার পুলিশের একটি দল রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে।মহিলা পুলিশ কর্মি সহ পাঁচজন আধিকারীক রিষড়া থানার পুলিশের সহযোগীতায় শতদ্রুর বাড়িতে ঢোকে।তিনতলা বাড়িতে সুইমিং পুল,ফুটবল মাঠ আছে।
গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি শোয়ে তান্ডব ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।
শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজন সংস্থা হিসাবে যুবভারতীতে বিশৃঙ্খলার দায় তার।
ইতিমধ্যে এই ঘটনায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারীককে শোকজ করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহন করেছেন মুখ্যমন্ত্রী।

শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।আজ প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিষড়া থানায় আসে।সেখান থেকে বাঙুরপার্কে যায়।শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ নেই।তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাসী চালায় তদন্তকারীরা।
তবে কোনো কিছু সিজ করেনি বলে সূত্রের খবর।
বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারীক বলেন,তদন্তের বিষয় আছে তাই এখন কিছু বলা যাচ্ছে না।

মেসি শোয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ!
বিধান নগর দক্ষিণ থানায় রাজ্য যুবভারতী কান্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে।সেই এফআইআর এর ভিত্তিতে ইডি ইসিআড়আর দায়ের করে কালো টাকার উৎস সন্ধানে তদন্ত করবে বলে খবর।