AMAR BANGLA NEWS

কল্যাণী AIIMS এ চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী

কল্যাণী AIIMS এ চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী   চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের...

কল্যাণী AIIMS এ চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী

 

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির এক মহিলা নেত্রী। কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। তবে গ্রেফতারের পর থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই নেত্রী দাবি করেছেন, তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে। দলেরই একাংশ তাঁর জনপ্রিয়তা ও কাজকর্মে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবেই এই অভিযোগে জড়িয়েছে আদালতে তোলা পথে সাংবাদিকদের সামনে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। অভিযোগ, হালিশহর এলাকার বাসিন্দা তনু কাস্তগির নামের ওই মহিলা বিজেপি নেত্রী দলের চারজন কর্মী সমর্থকের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় তিন লক্ষ টাকা নেন। অভিযোগকারীদের দাবি, তনু তাঁদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতার ছবি দেখাতেন এবং প্রভাব খাটাতে পারবেন বলে আশ্বাস দিতেন। তিনি নাকি তাঁদের বলেন, মাত্র দুই সপ্তাহের মধ্যেই AIIMS এ সরকারি দফতরে চাকরি ‘ম্যনেজ’ করে দিতে পারবেন। এই লোভনীয় আশ্বাসে ভরসা করে দলীয় ওই চার কর্মী পর্যায়ক্রমে তাঁকে টাকা দেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও চাকরির কোনো খবর না পাওয়ায় সন্দেহ তৈরি হয়। পরে তাঁরা তনু সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও এড়িয়ে যাওয়া শুরু করেন বলে অভিযোগ। এরপরই চারজন মিলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তনুর ফোন রেকর্ড, লেনদেন এবং বিভিন্ন তথ্য খতিয়ে দেখে পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযোগকারী ইব্রাহিম মন্ডল বলেন , আমাদেরকে কল্যাণী AIIMS চাকরি পাইয়ে দেবার নাম করে মোট চারজনের কাছ থেকে তিন লক্ষ টাকারও বেশি নেন। বলেন এক সপ্তাহের মধ্যে চাকরি দেবে কিন্তু প্রায় ৮ মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত চাকরি আমরা পাইনি। বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও এড়িয়ে যান পাশাপাশি তাদের কে বিজেপি নেত্রী তনু কাস্তগির হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন। যদিও তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন। আজ আদালতে তোলার সময় তনু কাস্তগির সাংবাদিকদের সামনে তিনি বলেন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এই ঘটনার পিছনে দলের বিধায়ক ও নেত্রী ফাল্গুনী পাত্র এই ঘটনার ষড়যন্ত্রকারী ।