AMAR BANGLA NEWS

ব্যারাকপুরের নতুন আদালত এবং পুরনো আদালতের পরিদর্শনে আসলেন মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা

ব্যারাকপুরের নতুন আদালত এবং পুরনো আদালতের পরিদর্শনে আসলেন মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা,দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা পুরানো মামলা দ্রুতগামী ক...

ব্যারাকপুরের নতুন আদালত এবং পুরনো আদালতের পরিদর্শনে আসলেন মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা,দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা পুরানো মামলা দ্রুতগামী ক রার জন্য এই পরিদর্শন এবং পস্কো আদালতে মামলা দ্রুত নিস্পত্তির জন্য ব্যারাকপুর এই ঝটিকা সফর বলে ব্যারাকপুর আদালত সুত্রের খবর

বারাকপুর আদালতে আলাদা করে পকসো কোর্ট তৈরি হয়নি। ফলে চরম সমস্যায় পড়েন আইনজীবীরা। দফায় দফায় দরবার করেও কোন লাভ হয়নি। অথচ অসংখ্য পকসো মামলা জমে যাচ্ছে বারাকপুর আদালতে। হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছেও ব্যারাকপুরে পকসো আদালত চালুর দাবী সনদ পেশ করেছে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন। এবার সেই দাবি মোতাবেক আগামী শনিবার ব্যারাকপুর আদালত পরিদর্শনে আসেন হাইকোর্টের জোনাল জাজ বিচারপতি রাজশেখর মান্থা।যা নিয়ে ব্যারাকপুর আদালতে সাজ সাজ রব। বিচার বিভাগীয় দপ্তরের অফিসাররা দফায় দফায় আসছেন বৈঠক করছেন। জানা গিয়েছে, বর্তমানে বারাকপুর আদালতে ১৫টি কোর্ট রয়েছে। সেই নতুন কোট এবং পুরনো কোট পরিদর্শনে আসলেন বিচারপতি রাজশেখর মান্থা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের যারা মেম্বার সভাপতি সম্পাদক আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, আলোচনা ফলপ্রসূ, রাজ্য সরকার পুরোপুরি আমাদের সাপোর্ট করেন ।