AMAR BANGLA NEWS

পরিকাঠামোয় জোর দিয়ে জগদ্দলের স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করার সিদ্ধান্ত নিতে চলেছেন বিধায়ক 

পরিকাঠামোয় জোর দিয়ে জগদ্দলের স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করার সিদ্ধান্ত নিতে চলেছেন বিধায়ক   জগদ্দলে নবনির্বাচিত বিধায়ক হওয়ার পরেই এলাকার...

পরিকাঠামোয় জোর দিয়ে জগদ্দলের স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করার সিদ্ধান্ত নিতে চলেছেন বিধায়ক

 

জগদ্দলে নবনির্বাচিত বিধায়ক হওয়ার পরেই এলাকার বিভিন্ন স্কুলগুলির পরিকাঠামোর দিকে বিশেষ নজর দিয়েছিলেন বিধায়ক ড. রাজেশ কুমার। জগদ্দল বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্কুল গুলির তরফে মান উন্নয়নের জন্য বিধায়কের কাছে একাধিক দাবি দেওয়া রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। আজ ঋষি অরবিন্দ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান বিধায়ক রাজেশ কুমার। সেখানে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে তাকে সম্বর্ধিত করা হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের সাথেও বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন বিধায়ক। তিনি বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষার মান বিগত বছরগুলিতে তলানি গিয়ে ঠেকেছিল। বর্তমান যুগের সাথে পাল্লা দিয়ে স্কুল গুলিতে স্মার্ট ক্লাস চালু করার চিন্তা-ভাবনা করা হয়েছে। এছাড়াও স্কুল কর্তৃপক্ষর তরফে যে দাবিদাওয়া গুলি করা হয়েছে সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের সাথেও কথা বলব। যাতে স্কুলগুলির পরিকাঠামগত ও মান উন্নয়ন বাড়ানো সম্ভব হয়।