একাদশীতে জমজমাট আয়োজনে নৌকাবাইচের মাধ্যমে জঙ্গিপুরে পেটকাটি প্রতিমা বিসর্জন
একাদশীর দিন জমজমাট আয়োজনে নৌকাবাইচের মাধ্যমে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের আবহে মাতল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। গঙ্গাঘাটে উপচে পড়ে মানুষের ভিড়। একে একে বিভিন্ন পুজো কমিটির প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নিয়ে আসা হয়। ঐতিহ্যবাহী নৌকাবাইচের মাধ্যমে প্রতিমা বিসর্জনের মনোরম দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটে। ঢাকের বাদ্যি, মানুষের উচ্ছ্বাস এবং উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
বিসর্জন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভিড় সামলানো থেকে শুরু করে প্রতিমা নিরঞ্জনের প্রতিটি পর্যায়ে নজরদারি চালানো হয়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ গুরুত্ব দেয় প্রশাসন। ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে নৌকাবাইচের আকর্ষণকে ঘিরে একাদশীর প্রতিমা বিসর্জন ঘিরে রঘুনাথগঞ্জে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।