দক্ষিণেশ্বরে ‘একটি গাছ, মায়ের নামে’, বনমহোৎসবে ২৭৭টি চারা রোপণ
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ‘একটি গাছ, মায়ের নামে’ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণেশ্বরে বনমহোৎসব পালন করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। শনিবার পিডব্লিউডি রোডের ধারে নিবেদিতা সেতুর নীচে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে ২৭৭টি গাছের চারা রোপণ করা হয়। চারাগুলি সরবরাহ করে ভারতীয় সেনাবাহিনী।
এই উদ্যোগে অংশ নেয় এনসিসি-র ১ বেঙ্গল গার্লস ব্যাটালিয়ন, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, উইমেনস ক্রিশ্চিয়ান কলেজ এবং শরৎচন্দ্র পাল উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। এনসিসি ক্যাডেটরা হাতে-কলমে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর সুবেদার মেজর পি. এন. জেনা, জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার-সহ অন্যান্য আধিকারিক এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সহকারী অধ্যাপক ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এনসিসি ইউনিটের অধীনে থাকা স্কুল-কলেজকে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই সকলের সহযোগিতায় বনমহোৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলার বার্তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
দক্ষিণেশ্বরে ‘একটি গাছ, মায়ের নামে’, বনমহোৎসবে ২৭৭টি চারা রোপণ
দক্ষিণেশ্বরে ‘একটি গাছ, মায়ের নামে’, বনমহোৎসবে ২৭৭টি চারা রোপণ নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ‘একটি গাছ, মায়ের নামে’ কর্মসূচির অংশ...