দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে বাড়ি ফেরার পথেই ম*র্মা*ন্তি*ক পরিণতি। বালি স্টেশনে হাওড়াগামী ট্রেনে ওঠার সময় প্রবল ভিড়ের মধ্যে পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। মৃতের নাম সুধাংশু কুমার নামকীর্তন। আহত সুকুমার রাম ও নরেশ চন্দ্র গড়াইয়ের চিকিৎসা চলছে। সুকুমারকে আশঙ্কাজনক অবস্থায় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে পাঁচজনের একটি দল দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলেন। পুজো শেষে বালি স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার সময়ই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রবল ভিড়ের মধ্যে আচমকা ভারসাম্য হারিয়ে তিনজন ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুধাংশু কুমারের। আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রত্যক্ষদর্শী সুভাষ বাউরি জানান, ‘‘বালি স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। ট্রেনে উঠতে গিয়ে তিনজন স্লিপ করে পড়ে যায়। সুধাংশু কুমার মারা গিয়েছেন। নরেশ চন্দ্র গড়াই ও সুকুমার রাম আহত হয়েছেন। পুলিশ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।’’ দক্ষিণেশ্বরে পুজোর আনন্দ শেষে বাড়ি ফেরার পথেই এক সহযাত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সালানপুরের ওই পুণ্যার্থী দল।
দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে বাড়ি ফেরার পথেই ম*র্মা*ন্তি*ক পরিণতি
দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে বাড়ি ফেরার পথেই ম*র্মা*ন্তি*ক পরিণতি। বালি স্টেশনে হাওড়াগামী ট্রেনে ওঠার সময় প্রবল ভিড়ের মধ্যে পা...