AMAR BANGLA NEWS

মহিলার শী*ল*তা*হানি , বাধা দিতে গিয়ে আক্রান্ত চার যুবক

মহিলার শী*ল*তা*হানি , বাধা দিতে গিয়ে আক্রান্ত চার যুবক একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ দায়েরর বরানগর থানায়,অভিযুক্তরা ফেরার বরানগর পৌরসভার দশ...

মহিলার শী*ল*তা*হানি , বাধা দিতে গিয়ে আক্রান্ত চার যুবক একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ দায়েরর বরানগর থানায়,অভিযুক্তরা ফেরার

বরানগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড দেশবন্ধু নগর রোড, গতকাল রাতে *এক মহিলা দাঁড়িয়ে আর একজন বি,এল,ওর সাথে কথা বলছিলেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। ঠিক সেই সময় পেছন থেকে এসে জাগজিৎ সিং নামে এক যুবক ওই মহিলাকে জড়িয়ে ধরে।* এই দেখে পাড়ার যুবকরা তার প্রতিবাদ করে। এরপরেই জগজিৎ সিং এর অনুগামী শিবা হেলা তাদের লোকজনকে খবর দেয়, খবর পেয়েই ছুটে আসে জগজিৎ সিং এর দলবল এর পরই যারা বাধা দিয়েছিল তাদের ব্যাপকভাবে মারধর করা হয়। মাথা ফাটে তিন যুবকের। একজনের অবস্থা আশংকাজনক। অপরজনরা আহত, ভর্তি সাগর দত্ত হাসপাতালে। বরানগর থানায় অভিযোগদার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।