AMAR BANGLA NEWS

তিলোত্তমার দেহ তড়িঘড়ি করে দাহ করার অভিযোগে সঞ্জীব মুখার্জির দুই মামলায় জামিন, খড়দহের মামলায় ৮ দিনের জেল হেফাজত

তিলোত্তমার দেহ তড়িঘড়ি করে দাহ করার অভিযোগে সঞ্জীব মুখার্জির দুই মামলায় জামিন, খড়দহের মামলায় ৮ দিনের জেল হেফাজত   আরজিকর-কাণ্ডে...

তিলোত্তমার দেহ তড়িঘড়ি করে দাহ করার অভিযোগে সঞ্জীব মুখার্জির দুই মামলায় জামিন, খড়দহের মামলায় ৮ দিনের জেল হেফাজত

 

আরজিকর-কাণ্ডে চিকিৎসক তিলোত্তমার দেহ জোর করে দাহ করে দেওয়ার ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটির সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করেছিল পুলিশ। সঞ্জীব মুখার্জিকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল।আজ তাঁকে পুনরায় বারাকপুর আদালতে তোলা হলে, দুটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন মহামান্য বিচারক। তবে খড়দহ থানায় দায়ের হওয়া অন্য একটি মামলায় তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

খড়দহ থানার মামলা নম্বর ৪৩২/২৬। এই মামলায় BNS-এর 329(3), 126(2), 351(3), 238, 301, 255, 61(2) এবং 3(5) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলায় মহামান্য বিচারক সঞ্জীব মুখার্জিকে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।