কংসাবতী নদীর তীরে দুই দাঁতালের তুমুল লড়াই, দেখতে ভিড় জনতার
ঝাড়গ্রাম জেলার বাঁধগড়া গ্রাম পঞ্চায়েতের সাতপাঠি এলাকায় কংসাবতী নদীর তীর সংলগ্ন জঙ্গলে দুই দাঁতাল হাতির তুমুল সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই দাঁতাল হাতির মধ্যে দীর্ঘ সময় ধরে একে অপরের সঙ্গে লড়াই চলে। হাতি দুটির দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দূর থেকে সেই দৃশ্য দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। মুহূর্তের মধ্যে এলাকায় কার্যত জনসমুদ্রের চেহারা নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের আধিকারিকরা। হাতি দুটির গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বনকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সতর্ক নজরদারি চালানো হচ্ছে।