বিজপুর থানার মামলা নং ২২৩, তারিখ ২২.০৭.২০২৬, ধারা ২৫/২৭ Arms Act-এ গ্রেফতার হওয়া অভিযুক্ত অজয় কুমার মালি, পিতা- প্রয়াত রাম নিবাস মালি, সাং- এইচ. কে. ভাট্টা রোড, হুকুমচাঁদ জুট মিলের নিকট, হালিশহর থানার অধিবাসীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তার দেখানো মতে ০১.০৮.২০২৬ তারিখ রাত্রি ০২:০৫ ঘণ্টা থেকে ০২:৩০ ঘণ্টার মধ্যে হালিশহর চৌমাথায় তার পার্টি অফিসের পিছনে মাটির নিচে পুঁতে রাখা একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত ব্যাগ থেকে ৫টি ওয়ান-শটার দেশি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার ও যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ.সি.পি., বিজপুর