AMAR BANGLA NEWS

তৃনমূল সরকারের আমলে উদ্বোধন হয়েও খুলল না পানিহাটির নতুন ফেরিঘাট,নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার অত্যাধুনিক মেশিন

তৃনমূল সরকারের আমলে উদ্বোধন হয়েও খুলল না পানিহাটির নতুন ফেরিঘাট,নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার অত্যাধুনিক মেশিন জেলার সমস্ত ফেরিঘাটের মধ্যে...

তৃনমূল সরকারের আমলে উদ্বোধন হয়েও খুলল না পানিহাটির নতুন ফেরিঘাট,নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার অত্যাধুনিক মেশিন

জেলার সমস্ত ফেরিঘাটের মধ্যে পানিহাটি ফেরিঘাট অনেক পুরনো।।এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করে।।পানিহাটির অপর প্রান্তে হুগলী কোন্নগর ঘাট।।পানিহাটির পুরনো ফেরিঘাট বহু বছর আগের তৈরি।।জনসংখ্যার নিরিখে তৃনমূল সরকারের আমলে ২০২২ সালের ২৯ শে নভেম্বর পানিহাটি পুরনো ফেরিঘাটের বিকল্প নতুন ফেরিঘাট তৈরি করা হয়।।এই ফেরিঘাট ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।তারপর ৪ বছর কেটে গেলেও চালু হল না নতুন এই ফেরিঘাট।।এই ফেরিঘাটের ভেতর রয়েছে মেট্রো স্টেশনের মত অটোমেটিক ফেয়ার কালেকশন গেট(AFCG)।।রয়েছে কম্পিউটার,সিসিটিভি।।এই সমস্ত লক্ষ লক্ষ টাকার জিনিস পড়ে পড়ে নষ্ট হচ্ছে।।এলাকার মানুষের দাবি এই নতুন ফেরিঘাট অবিলম্বে চালু হোক।।বিজেপির অভিযোগ,এই ফেরীঘাট করে কাটমানি খেয়েছে তৃনমূলের নেতারা।।এখন সরকারের পরিবর্তন হয়েছে।।এখন সেই পরিকল্পনা সঠিক ভাবে করতে হবে।।এই বিষয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন,টেন্ডার ডাকা হয়েছে।।আগামী এক মাসের মধ্যে বন্ধ থাকা সমস্ত ফেরিঘাট চালু হয়ে যাবে।।আর সেই ফেরিঘাটের পরিষেবা পাবে সাধারণ মানুষ