AMAR BANGLA NEWS

হাওড়ার ডোমজুড়ে বিজেপি প্রার্থী’র সমর্থনে লেখা দেওয়ালে রাতের অন্ধকারে কাদা, গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে।

হাওড়ার ডোমজুড়ে বিজেপি প্রার্থী’র সমর্থনে লেখা দেওয়ালে রাতের অন্ধকারে কাদা, গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে বিজেপির...

হাওড়ার ডোমজুড়ে বিজেপি প্রার্থী’র সমর্থনে লেখা দেওয়ালে রাতের অন্ধকারে কাদা, গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই বিধানসভার ২ নম্বর মণ্ডলের অন্তর্গত দেবীর পাড়া, চামরাইল সহ বিভিন্ন এলাকায় প্রার্থীর সমর্থনে যেসব দেওয়াল লিখন করা হয়েছিল সোমবার গভীর রাতে তৃণমূল ‘আশ্রিত’ দুষ্কৃতীরা প্রতিটি দেওয়ালে কাদা লেপে দেয় এবং একাধিক জায়গায় সেগুলো মুছে ফেলার চেষ্টা চালায়। শুধু তাই নয়, এমনকি বিজেপির দলীয় ঝান্ডাও বহু জায়গায় ছিঁড়ে ফেলা হয়। অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য, তৃণমূলে এসব সংস্কৃতি নেই। আসলে ডোমজুড়ে বিজেপি ময়দানেই নেই। বিজেপিকে কেন গুরুত্ব দেব ? এসব বিজেপি’র নিজেদের ব্যাপার।