এস আই আর নাম বাদ গেল কেন জবাব চাই জবাব দাও, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনের অফিসের সামনে পড়ল ফ্লেক্স ।
বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বনগাঁর অফিসের সামনে আজ সকালে একটি ফ্লেক্স দেখতে পাওয়া যায়। যেখানে লেখা রয়েছে, “এস আই আর এর নামে ভারতীয় জনতা পার্টির চক্রান্তে হিন্দু ধর্মের মানুষ বিশেষ করে নমঃশূদ্র মতুয়া রাজবংশীদের নির্বাচনী তালিকা থেকে নাম বাদ গেল কেন বিজেপি ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া জবাব চাই জবাব দাও।”
এই বিষয়ে অশোক কির্তনীয়া বলেন, তৃণমূলের যা কালচার তাই করেছে। তিনি প্রশ্ন তুলেছেন, বিএলও, এ ই আর ও কাদের? দেখে দেখে হিন্দুদের ভোট কেটেছে। একটা হিন্দুর ভোট বাদ দিলে আমরা ভোট করতে দেব না।
এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ফ্লেক্স এ তৃণমূল কংগ্রেসের প্রতীক থাকলেও এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আগামীতে আরও হবে। বিধানসভা নির্বাচনেও হবে।