ISRO এর উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের প্রতি জ্ঞান ও আগ্রহ বাড়ানোর এক নতুন প্রচেষ্টা। আজ নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুবর্ণ সুযোগ পান। ছাত্ররা জানান এই সুযোগ পেয়ে তারা খুব খুশি। এই সুযোগের ফলে তাদের পড়াশোনায় আরও সাহায্য হবে। বিজ্ঞানের প্রতি তাদের জ্ঞান আরও বাড়বে। আর এই সুযোগ ইসরোর মত একটা সংস্থার থেকে পেয়ে তারা খুবই খুশি। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানায়। স্কুল কর্তৃপক্ষ জানায় ইসরোর এই ভ্রাম্যমান গাড়ি যা সারা ভারতবর্ষে ঘুরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞানকে আরও বেশী করে জানার সুযোগ করে দিচ্ছে। এবং এতে ছাত্রদের বিজ্ঞান মহাকাশ সম্পর্কে জানতে ও বুঝতে আরও সুবিধা হচ্ছে। কিছু ছাত্ররা এই বিষয়ে ট্রেনিংয়েরও সুবিধা পেয়েছে মাত্র তিন দিনের। এর আগে ইসরোর এই ভ্রাম্যমান গাড়ি চাকদহের কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের এবং তারপরেই নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের এই সুযোগ করে দেন।ইসরোর এই ভ্রাম্যমান গাড়িতে স্কুল ছাত্ররা দেখতে পায় ও জানতে পারে কীভাবে চন্দ্রযান মহাকাশে যায় বা মহাকাশচারীরা কীভাবে মহাকাশে যায় এবং মহাকাশযানের যন্ত্রাংশগুলির সম্পর্কে অবগত হয়।
ISRO এর উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের প্রতি জ্ঞান ও আগ্রহ বাড়ানোর এক নতুন প্রচেষ্টা
ISRO এর উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের প্রতি জ্ঞান ও আগ্রহ বাড়ানোর এক নতুন প্রচেষ্টা। আজ নৈহাটি মহেন্দ্র উচ্চ...