ব্যারাকপুরে সাংসদ এলাকায় হালিশহরে চালু হলো ডায়মন্ড হারবারের মডেল সেবাশ্রয় ক্যাম্প,তৃনমুলের দাবী সাধারণ মানুষের উপকার হবে,বিজেপির অভিযোগ প্রাইভেট নার্সিং হোম গুলিকে সুবিধা পাইয়ে দেবার রাজনীতি,তবে খুশি স্থানিয় বাসিন্দারা
ডায়মন্ড হারবার মডেলের অনুকরণে এবার বারাকপুর শিল্পাঞ্চলে প্রতিটি বিধানসভা কে নিয়ে তৈরি হল সেবাশ্রয় শিবির। হালিশহর রামপ্রসাদ মাঠে আজ থেকে শুরু হলো এই শিবির। আর এই শিবিরের উদ্বোধন করেন চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ ,পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী, নির্মল ঘোষ । পার্থ ভৌমিক বলেন আমরা প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছেছি। এই সেবা শ্রম চলবে ১৫ দিন ধরে। এখানে এলাকার মানুষ তাদের রোগের কথা ডাক্তারবাবুদের কাছে বলতে পারবেন। জানতে পারবেন তাদের কি সমস্যা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এটা একটা ভালো পথ দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে এই কাজটা আমরা সবাই শিখছি। সারা বছর আমরা ক্যাম্প করে থাকি কিন্তু এভাবে সবাইকে সঙ্গে নিয়ে সেবাশ্রম এটা একটা দৃষ্টান্ত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার অন্তর্গত এই ক্যাম্প চলবে। মুখ্যমন্ত্রী এমন একটা স্বাস্থ্য শিবির করেছেন যেখানে প্রাইভেট সংস্থাগুলিও আগ্রহ প্রকাশ করেছে তাদের সেবা দিতে।
তবে বিজেপির যুব নেতা প্রিয়াংগু পান্ডে র অভিযোগ বেসরকারি নার্সিং হোম গুলি কে সুবিধা পাইয়ে দেবার জন্যই এই সেবাশ্রয় ক্যাম্প করছে তৃনমুল।এটায় বিরাট স্ক্যাম বেরোবে।
CHOBI FTP TE