এনআরসি আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ার এক ব্যক্তি,এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে খরদহ থানার পুলিশ
এনআরসি আতঙ্কে আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ কর নিজের আবাসনের ঘরে আত্মঘাতী হন।।খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীরা গিয়ে দেখতে পায় গলায় দড়ি দিয়ে ঝুলছে প্রদীপ কর।।মৃতদেহের পাশে রয়েছে একটি ডায়েরি।।সেই ডাইরিতে লেখা আছে এনআরসি সম্পর্কিত বিষয়।।ডায়েরির খাতার একদম নিচে লেখা আছে *এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী*।।খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।।প্রদীপবাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।।ঘটনা তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ