ভাটপাড়ায় এক গৃহস্থের বাড়িতে ২০ লক্ষ টাকার সোনার গহনা চুরি করে গৃহস্থের বাড়িতেই পেট ভরে মাছ-ভাত খেয়ে পালালো চোরের দল
ভাটপাড়া পৌরসভার ৩৪ নং ওয়ার্ড কাটা ডাঙ্গা অঞ্চল প্রদীপ ঘোষের বাড়ি। গতকাল ভাইফোঁটা থাকায়। সবাই মিলে গিয়েছিল নৈহাটিতে, ভাই গোটা ছেড়ে নৈহাটি ঠাকুর দেখে আজ সকালে যখন বাড়ি ফিরে তখন তাকে আলমারি ভেঙে ২০ লক্ষ টাকার উপর সোনার উপর গহনা নিয়ে চম্পট দেয় চোরের দল। শুধু সোনা দানা নিয়ে যায়নি বাড়িতে না থাকার সুযোগ এ রান্না করা ডাল ভাত মাছ খেয়েও যায় চোরের দল। ভাটপাড়া থানায় অভিযোগ জানানো হয়। তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।