AMAR BANGLA NEWS

আজ CAA সংক্রান্ত বৈঠক করছে রাজ্যে বিজেপি।

আজ CAA সংক্রান্ত বৈঠক করছে রাজ্যে বিজেপি। নির্বাচনের আগে এই caa নিয়ে জর কদমে মাঠে নামছে বিজেপি। আজকের বৈঠকে মূলত...

আজ CAA সংক্রান্ত বৈঠক করছে রাজ্যে বিজেপি। নির্বাচনের আগে এই caa নিয়ে জর কদমে মাঠে নামছে বিজেপি। আজকের বৈঠকে মূলত আলোচনা করা হবে কি ভাবে caa সার্টিফিকেট পেতে সাহায্য করা হবে নাগরিকদের। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে প্রায় ৭০০ caa ক্যাম্প করতে চলেছে বিজেপি। সেই ক্যাম্প কিভাবে পরিচালনা করা হবে এবং কিভাবে শরণার্থীদের কাছে পৌঁছানো যাবে, সাথে নাগরিকত্ব সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হচ্ছে সেটিও কিভাবে সমাধান করা যাবে এবিষয়েই বৈঠকে আলোচনা করা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন বিএল সন্তোষ, ভার্চুয়ালি থাকবেন সুনীল বানসাল এছাড়া বিজেপির রাজ্যে সভাপতি সমীক ভট্টাচার্য সহ বিজেপির জেলার নেতৃত্বরা। বৈঠক গুলি আলাদা আলাদা ভাবে করা হবে অর্থাৎ যারা যারা যে যে স্থানে দায়িত্বে রয়েছেন তাদের নিয়ে আলাদা আলাদা ভাবে ছোট ছোট বৈঠক হবে। এছাড়া যে কেন্দ্রীয় প্রকল্প গুলি চলছে সেগুলি নিয়েও আলোচনা করা হবে আজ। মূল বৈঠক শুরু হবে বেলা ২ টোই।