AMAR BANGLA NEWS

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খড়িমাচন বিস্ফোরণে গুরুতর আহত শিশু কে দেখতে এলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খড়িমাচন বিস্ফোরণে গুরুতর আহত শিশু কে দেখতে এলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস।...

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খড়িমাচন বিস্ফোরণে গুরুতর আহত শিশু কে দেখতে এলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। শনিবার এস এম কে এম হাসপতালের ট্রমা ক্যার সেন্টারে গুরুত্ব জখম শিশু কে দেখতে আসেন কমিশনের দুই সদসোদল। প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় খড়িমাচন গ্রামের একটি নির্মীয়মান বাড়িতে হঠাৎ বিস্ফোরনের শব্দ শুনতে পান গ্রামবাসীরা। তার পরেই তারা দেখতে পান যে বিস্ফোরণের জেরে শিশু গুরুতর আহত হয়। তড়িঘড়ি তাকে এস এস কে এম হাসপতালে নিয়ে আসা হয়। এখন দ্বিতীয় ক্লাসের ছাত্র হাসপতালে আশানজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিন সেই শিশু শারিরীক অবস্থা কেমন, তার চিকিৎসা ব্যবস্থা কেমন চলেছে। সেই সমস্ত বিষয় তদরতি করতে এস এস কে এম হাসপতালের ট্রমা ক্যারে যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ আর একজন সদস্য। এদিন চিকিৎসাধীন শিশু ও তার পরিবারের সদস্য দের সঙ্গে দেখা করে কথা বলার পর তুলিকা দাস জানান যে শিশু চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট হলেন। তার হাতের তিনটি আঙুল বাদ গেছে। তবে তার দুটি চোখ নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে তিনি জানান যে চিকিৎসক দের পক্ষে থেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা উপরে এখনো আশা ছাড়েনি তারা। চিকিৎসকরা সব রকম চেষ্টা করছেন যাতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত শিশুর চোখের আলো ফেরানো যায় বলে জানালেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। তিনি জানান যে শিশু সঙ্গে তার কথা হয়েছে। সে তার কথার উত্তর ও দিয়েছে। তিনি আরো জানান যে পুলিশের কাছ থেকে তিন দিনের মধ্যে একশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। এছাড়া তাদের প্রাথমিক পদক্ষেপ রয়েছে শিশুর চিকিৎসা ব্যবস্থা উপরে জোর দেওয়া। তবে এদিন ঘটনাক্রম নিয়ে তার পরিবারের সঙ্গে বেশি কথা হয়নি বলেও জানান তুলিকা দাস। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জানান যে পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন আহত শিশু ও তার পরিবারের সদস্য দের সঙ্গে দেখা করে এস এস কে এম হাসপতালের সুপারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের দুই সদস্য দল।