AMAR BANGLA NEWS

বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী।

বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। জখম মৎস্যজীবীর নাম বনু ভক্তা (৩২)। বাড়ি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর গ্রামে।...

বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। জখম মৎস্যজীবীর নাম বনু ভক্তা (৩২)। বাড়ি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন আগে প্রায় ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বুধবার বিকেলে তাঁরা বিজিয়াড়ির জঙ্গলে কাঁকড়া ধরছিলেন। সেই সময় হঠাৎই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে বনুর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাঁর সাথীরা কাঁকড়া ধরার শিখ ও লাঠি নিয়ে বাঘের উপর পাল্টা আক্রমণ করে। বেশ কিছুক্ষণ ধরে জঙ্গলে বাঘ ও মানুষের লড়াই চলে। শেষ পর্যন্ত বাঘটি বনুকে ছেড়ে দিয়ে জঙ্গলে ফিরে যায়। এরপরই তাঁর সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমায় নিয়ে আসেন। বর্তমান তাঁকে পাথরপ্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গত প্রায় তিন মাস আগে ওই মৎস্যজীবীর বড় ভাইকেও বাঘ আক্রমণ করেছিল। তিনি বর্তমান চিকিৎসার পর সুস্থ রয়েছেন।