AMAR BANGLA NEWS

আজ স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন।

আজ স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন। এই জন্মজয়ন্তীতে আলমবাজার মঠে উপস্থিত ছিলেন স্বামী প্রজানাতমানান্দ, স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, স্বামী শিবাদিশানন্দ, স্বামী ইসতাসেবানন্দ।...

আজ স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন। এই জন্মজয়ন্তীতে আলমবাজার মঠে উপস্থিত ছিলেন স্বামী প্রজানাতমানান্দ, স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, স্বামী শিবাদিশানন্দ, স্বামী ইসতাসেবানন্দ। আজকের এই পবিত্র দিনে উদ্বোধনী সঙ্গীত গেয়ে সম্মাননা জ্ঞাপন করে এই অনুষ্ঠান শুরু হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দ বলেন কে এই পবিত্র দিনে স্বামীজীর দেখানো পথে এই যুবসমাজকে উদ্বুদ্ধ করাই তাদের কাজ। আলমবাজার রামকৃষ্ণ মঠের পুনর্নির্মাণ করা হয় এবং প্রেক্ষাগৃহে স্বামী বিবেকানন্দের স্মৃতিচারনার উদ্দেশ্যে একাধিক মিউজিয়াম স্থাপন করা হয়। এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির তত্ত্বাবধানে এই আলম বাজার রামকৃষ্ণ মঠ সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেটি দেশবন্ধু রোড নাম থেকে পরিবর্তিত হয়ে স্বামী বিবেকানন্দ সরণি হয়েছে।