AMAR BANGLA NEWS

বাগদায় মতুয়া পরিবারের ৫ সদস্যের মধ্যে ভোট কাটা গিয়েছে ৩ ছেলের এবং স্বামী স্ত্রীর ভোট রয়েছে অমীমাংসিত

বাগদায় মতুয়া পরিবারের ৫ সদস্যের মধ্যে ভোট কাটা গিয়েছে ৩ ছেলের এবং স্বামী স্ত্রীর ভোট রয়েছে অমীমাংসিত । ২০০০ সালের...

বাগদায় মতুয়া পরিবারের ৫ সদস্যের মধ্যে ভোট কাটা গিয়েছে ৩ ছেলের এবং স্বামী স্ত্রীর ভোট রয়েছে অমীমাংসিত । ২০০০ সালের পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোট কাটা গিয়েছে আর এক মতুয়ার । ভোট না থাকায় নিরুপায় হয়ে পড়েছে তারা ।

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চার বাসিন্দা নকুল বিশ্বাসের পরিবারে মোট পাঁচজন সদস্য তার মধ্যে দুই ছেলে বাইরে থাকে এক ছেলে পড়াশোনা করে । এস আই আর এর চূড়ান্ত তালিকায় তিন ছেলের ভোট বাতিল হয়ে গিয়েছে এবং নকুল বিশ্বাস ও তার স্ত্রী রূপালী বিশ্বাসের ভোট অমীমাংসিত হয়ে রয়েছে । তিন ছেলের ভোট বাতিল ও তাদের ভোট অমীমাংসিত হয়ে থাকায় নিরুপায় হয়ে পড়েছে তারা । তাদের দাবি, ১৯৯৬ সালের দলিল থাকা সত্ত্বেও তাদের ভোট অমীমাংসিত রেখেছে এবং ছেলেদের ভোট কেটে দিয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে পড়েছেন তারা ।

নকুল বিশ্বাস জানিয়েছেন আমরা নিরুপায় হয়ে গিয়েছি । সমস্ত কাগজপত্র দেওয়া সত্ত্বেও তিন ছেলের ভোট কেটে দেওয়া হয়েছে । স্বামী স্ত্রীর ভোট বিচারাধীন রয়েছে । শান্তনু ঠাকুর বলেছিল কোন মতুয়ার ভোট বাদ যাবে না কিন্তু আমাদের ভোট কাটা গিয়েছে ।

অন্যদিকে নকুল বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস জানিয়েছেন আমাদের মরা ছাড়া গতি নেই । ছেলেরা সবাই এখানে পড়াশোনা করেছে তাদের কাগজপত্র দিয়েছি তবুও তাদের ভোট কেটে দিয়েছে ।

অন্যদিকে পুরাতন হেলেঞ্চার বাসিন্দা সুবাস টিকাদারেরও ভোট কাটা গিয়েছে। তার দাবি, ২০০০ সালের পাসপোর্ট থাকা সত্ত্বেও তার ভোট কাটা দিয়েছে । তিনিও দাবি করেছেন, মতুয়া বাগদাতে বেশিরভাগ মতুয়াদের ভোট কাটা গিয়েছে।