আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল জেলায়। এবার ঘটনার স্থল সিউড়ি ২ ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে। মৃতের নাম খেলা বেদে (৬৮)। পরিবারের লোকের দাবি, খেলাকে কিছুদিন আগেই একবার এসআইআর এর শুনানির জন্য ডাকা হয়। এরপর সে ওখানে হাজিরা দিয়ে আসে। প্রয়োজনীয় নথিও জমা দেয়। মৃতের পরিবারের দাবি, এরপর আবার তাঁকে ডাকা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের। সেই নিয়েই তিনি চরম আতঙ্কের মধ্যে ছিলেন। এমনকি, দুদিন ধরে তিনি খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। এরপর এদিন ভোররাতে বাড়ির উঠানে হটাৎ তিনি পড়ে যান৷ তারপর তার মৃত্যু হয়। মৃতে পরিবারের দাবি, আতঙ্কে স্ট্রোক হয়েছে তাঁর। আর তা নিয়েই সরব তৃণমূল।
যদিও, স্থানীয় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খেলার শুনানি প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে কেও-ই ডাকে নি আর। তাহলে কে ওঁকে নতুন করে হেয়ারিং এর খবর দিয়ে আতঙ্কিত করল তা স্পষ্ট নয়।