SIR কাজের চাপ সহ্য করতে না পেরে আ*ত্ম*হ*ত্যার পথ বাঁছলেন BLO
বারাকপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আলি হায়দার রোডে মোহাম্মদ কায়ামউদ্দিন SIR এর BLO কাজে নিযুক্ত কাঁচরাপাড়া আর পি হাই স্কুলে প্রধান শিক্ষক তিনি। এস আই আর সংশোধনীর শেষ দিন আজ,আর তাই চাপ সহ্য করতে না পেরে টিটাগর ঘাট থেকে নৌকায় উঠে মাজ গঙ্গায় ঝাপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তিনি। কিন্তু মাঝি ও অন্যান্য মানুষের তৎপরতায় প্রাণে বেঁচে যায় BLO তাকে প্রথমে শ্রীরামপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে বারাকপুর বি এন বসু হসপিটালে নিয়ে আসা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন। এই ব্যক্তিকে দেখতে হসপিটালে আসেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি জানান এসআইআর এর শেষ মুহূর্তে এসেও শান্তি নেই নানান ভাবে এই শিক্ষককে চাপ সৃষ্টি করা হচ্ছিল। তারফলে তিনি চাঁপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।
কায়ামুদ্দিনের স্ত্রী জানান তিনি বেশ কিছুদিন ধরেই এসআইয়ের কাজ নিয়ে অস্বস্তিতে ছিলেন আর তার জন্যই আত্মহত্যার চেষ্টা করেন।