স্কুলের ঘরে বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষক পেটালেন তৃণমূল নেতা। ভেঙে দেওয়া হল হাত । মাথা ফাটানো হল আরও এক শিক্ষকের। দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন টিআইসিকে সরিয়ে নতুন টিআইসিকে দায়িত্ব দিলে তাকে ঘর বন্ধ করে লোহার রোড দিয়ে ব্যাপক মারধরের অভিযোগ প্রাক্তন টিআইসি এবং এলাকার তৃণমূলের নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সেই শিক্ষক চিকিৎসাধীন। মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়ার মাদ্রাসায় ঘটনায় চাঞ্চল্য । মারধর করা হয়েছে টিআইসি মহম্মদ হেবজুর রহমান ও সহকারী শিক্ষক আবজাল হোসেন কে। অভিযোগ উঠেছে,মাদ্রাসার প্রাক্তন টিআইসি মহম্মদ আবুজার ও হরিশ্চন্দ্রপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ মোট ১১ জনের বিরুদ্ধে। আহতদেরকে মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। মিড ডে মিলের হিসাব ও মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগে গত ১৩ ডিসেম্বর আবুজার কে সরিয়ে নতুন টিআইসি করা হয় হেবজুর কে । স্কুলের অন্যান্য শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শকের সর্ব সম্মতিক্রমে তাকে টিআইসির দায়িত্ব দেওয়া হয়।অভিযোগ, প্রাক্তন টিআইসি সেটা মানতে পারেন নি। তিনি শাসকদলের সমর্থক। এদিন প্রাক্তন টিআইসি শাসকদলের দলবল ডেকে নিয়ে নতুন টিআইসির উপর চড়াও হয়। অফিস রুম থেকে তাঁকে টেনে হিঁচড়ে বের করে একটি শ্রেণি কক্ষে আটকে দরজা বন্ধ করে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। তার দুই হাত ভেঙে দেয়। জোরপূর্বক ভাবে মাদ্রাসার খালি লেটার প্যাডে সই করিয়ে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে স্বীকারোক্তি করিয়ে নেয় যে তিনি স্বেচ্ছায় টিআইসি পদ ছেড়ে দিতে রাজি আছে। সহকারি শিক্ষক আবজাল তাকে বাঁচাতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।*
স্কুলের ঘরে বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষক পেটালেন তৃণমূল নেতা
স্কুলের ঘরে বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষক পেটালেন তৃণমূল নেতা। ভেঙে দেওয়া হল হাত । মাথা ফাটানো হল আরও...