মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধার করে বড় সাফল্য পেল গাইঘাটা থানার পুলিশ।
মুর্শিদাবাদের কান্দিবহড়া এলাকা থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।
পুলিশ সূত্রে জানা যায়,
মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক অবস্থান চিহ্নিত করে অভিযান চালান তদন্তকারী অফিসার এসআই সাবির আহমেদ। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে মেয়েটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, সামান্য রাগারাগির জেরে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকাটি। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায়, মেয়ের বাবা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ। দেরি না করে শুরু হয় তল্লাশি অভিযান, এবং শেষ পর্যন্ত সফলভাবে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় গাইঘাটা থানার পুলিশ।