বি*ষ খাইয়ে এলাকার ১৫ টার বেশি পথ কুকুরকে মে*রে ফেলার অভিযোগ, আশঙ্কাজনক আরো বেশ কয়েকটি সারমেয়, বনগাঁ থানাতে লিখিত অভিযোগ
বনগাঁ থানার নতুনগ্রাম এলাকায় খাবারের সাথে মিশিয়ে ১৫ টির বেশি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ খাবারের সাথে বিষ মেশানো হয়েছে। স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের সামনে পথ কুকুরগুলিকে বিষ মাখানো খাবার দেয়া হয়। ও রাস্তার পাশে রান্না কাঁকড়ার সাথে বিষ মিশিয়ে সেগুলি খেতে দেয়। এরপরই একের পর এক ওই পথ কুকুরগুলি মারা যায়। বেশ কয়েকটি সারমেয় অসংখ্য জনক অবস্থায় আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনার কথা জানিয়ে বনগাঁ থানাতে অভিযোগ জানানো হয়।
এলাকায় পরপর এতগুলি পথ কুকুরকে মেরে ফেলায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।